লন্ডন: সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০৮। পিছিয়ে আছে ১০১ রানে।
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৮/৫ (ওভার ৭২) দক্ষিণ আফ্রিকা: ৩০৯
দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে খেলতে নেমে লাঞ্চের আগেই এক উইকেট হারায় ইংল্যান্ড। ব্যক্তিগত ২০ রানে মর্নে মর্কেলের বলে সরাসরি বোল্ড হন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্টাউস। এরপরই দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে নাকাল হয় স্বাগতিকরা। দলের ৫৪ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন আরও তিন ব্যাটসমস্যান।
ডেল স্টেইনের বলে এলবিডব্লু’র ফাঁদে পড়েন জোনাথন ট্রট (৮)। একই বোলারের দ্বিতীয় শিকার হন অ্যালিস্টার কুক (৭)। ব্যক্তিগত ১০ রানে মর্কেলের বলে ক্যাচ আউট হন জেমস টেলর। তবে পঞ্চম উইকেট জুটিতে বিপদ সামাল দেয় ইংল্যান্ড। এই জুটিতে আসে ১২৪ রান। অর্ধশতক (৫৮) হাঁকানোর পর ইয়ান বেলকে আউট করেন ফিল্যান্ডার। তবে জনি বেয়ারস্ট্রো ৭২ ও ম্যাট প্রায়র ২২ রানে অপরাজিত থেকে শেষ করেন দিনের খেলা।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২ সিজি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।