১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:০৮ পিএম BDST banglanew24
16 Jul 2012   03:59:53 PM   Monday BdST
E-mail this

সোহেলের মৃত্যুতে রাবিতে নিরাপত্তা জোরদার


স্টাফ করেসপন্ডেন্ট ও রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোহেলের মৃত্যুতে রাবিতে নিরাপত্তা জোরদার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রোববার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মাথায় গুলিবিদ্ধ সোহেল রানা সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যে কোনো ধরনের অপ্রীতিকর ও সহিংস ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, রাবি ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। কেউ সংহিসতার চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুপুরে বাংলানিউজকে জানান, রোববার রাতে ক্যাম্পাসে গোলাগুলির পর রাত আড়াইটা পর্যন্ত পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য রাবি মাদারবখশ ও সোহরাওয়ার্দীসহ বেশ কয়েকটি হলে তল্লাশি চালায়। তবে সেখান থেকে কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

এরপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে কিনা প্রশ্নের উত্তরে ওসি বলেন, ঘটনার পর থেকে সোহেলকে নিয়েই সবাই ব্যস্ত। তাই সোমবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার পক্ষে থানায় কেউ মামলা দায়ের করেনি।   

সোমবার দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ছিল। তবে রোববার রাতে সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজকে জানান, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিকেলে পরিস্থিতি পর্যালোচনা এবং কমিটি গঠনের ব্যাপারে রাবি কর্তৃপক্ষের আলোচনায় বসার কথা রয়েছে বলে জানান তিনি।  

উল্লেখ্য, রোববার গভীররাতে রাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ছাত্রলীগ কর্মী সোহেল রানা গুলিবিদ্ধ হন। পরে সোমবার সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

সোহেল রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি রাবির সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান