৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:৫৩ পিএম BDST banglanew24
14 Nov 2012   08:33:03 PM   Wednesday BdST
E-mail this

শাহরিয়ার নাফীসের ৩০ রান ভীতি!


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহরিয়ার নাফীসের ৩০ রান ভীতি!

ঢাকা: ক্রিকেটারদের বহনকারী বাস বিসিবি কার্যালয়ের সামনে রেখে দেওয়া হয়, খেলা শেষে যাতে সবাই চটজলদি উঠে বসতে পারেন। খেলোয়াড়রা প্রয়োজনীয় কাজ সেরে সোজা বাসে গিয়ে বসেন। করিডোর দিয়ে যাওয়ার পথে ক্রিকেটারদের দু’একজন টুকটাক কথাও বলেন। শাহরিয়ার নাফীসকে পেয়ে তার ৩১ রানের ইনিংসটা সম্পর্কে প্রতিক্রিয়া পাওয়া গেলো।

জুনায়েদ সিদ্দিকের আউটের পর শাহরিয়ার নাফীস ব্যাট করতে এসে বেশ স্বচ্ছন্দে খেলছিলেন। ৩১ রান করলেন সাতটি চারের মার দিয়ে। শটগুলো দেখতে বেশ লাগছিলো। কিন্তু আউট! শাহরিয়ার বলছিলেন,‘প্রথম এবং যেটাতে আউট হয়েছি ওই শট দুটি খেলা ভুল ছিলো। এছাড়া কোন ভুল শট খেলিনি। যেগুলো মারার বল ছিলো মেরেছি। বাইরে থেকে অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমি মনে করি আমার খেলা ঠিক ছিলো।’

তামিম ইকবালের ব্যাটিংয়েরও প্রশংসা করলেন বাঁহাতি এই ব্যাটসম্যান,‘দেখেন তামিম কিন্তু খুব ভালো ব্যাটিং করছিলো। মারার বলগুলো মেরেছে। দুর্ভাগ্য আউট হয়ে গেছে, টিকে থাকলে অন্যরকম হতে পারতো।’

শাহরিয়ার ২২ টেস্টে ৪৩টি ইনিংস খেলেছেন। ৩০ রান হওয়ার পর আউট হয়েছেন সাতবার। তার এই আউটগুলো নিয়ে বলছিলেন,‘সত্যিই আমি অনেকবার ৩০’র ঘরে আউট হয়েছি। এটা ক্ষমার অযোগ্য। একজন ভালো ব্যাটসম্যান সব সময় চেষ্টা করে ৩০’কে প্রথমে ৫০ করতে। এরপরে ১০০ করে। আমি সেটা পারিনি। এখানে আমার উন্নতি করা খুব দরকার। আমি যদি ওই রানটাকে হাফসেঞ্চুরিতে নিতে পারতাম; তাহলে আমার ব্যাটিং গড়ও বেড়ে যেতো।’

শাহাদাত হোসেন একটু আফসোসই করলেন,‘ব্যাটিংয়ের জন্য উইকেট খুবই ভালো। চন্দরপল বেশি ভালো খেলে ফেলেছে। আমাদেরও এমন একটা ইনিংস খেলা দরকার।’

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২
এসএ    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান