৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:১৯ এএম BDST banglanew24
30 Jan 2013   06:14:19 PM   Wednesday BdST
E-mail this

আবারও মা হচ্ছেন ঋতুপর্ণা!


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আবারও মা হচ্ছেন ঋতুপর্ণা!

চলচ্চিত্রে সাধারণত নায়িকারা মায়ের ভূমিকায় অভিনয় করেন না। বিশেষ করে যাদের জনপ্রিয়তা রয়েছে খুব। তাদের ধারণা মায়ের চরিত্রে অভিনয় করলে ইমেজ সংকট হয়।

তারপরেও কেউ কেউ মায়ের চরিত্রে অভিনয় করে থাকেন মাঝে মধ্যে।

এই যেমন ভারতীয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও মায়ের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। অগ্নিদেব চট্টোপাধ্যায়-এর নতুন ছবি `আ পলিটিক্যাল মার্ডার`-এ টলিউডের নায়িকা প্রিয়াঙ্কা-র মা হচ্ছেন ঋতুপর্ণা।

এই ছবিতে ঋতুপর্ণা অগ্নিদেবের আগের ছবিগুলোর চরিত্রের মতো লাস্যময়ী নন, বদলে একজন মা-এর চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে ঋতুপর্ণা একটি কলেজের অধ্যক্ষ এবং সেই কলেজেরই ছাত্রী তার মেয়ে প্রিয়াঙ্কা।

এ ছবিতে এক ছাত্র নেতার ভূমিকায় অভিনয় করছেন রাহুল। অনেকদিন পর আবার  রাহুল-প্রিয়াঙ্কা কাজ করছেন জুটি বেঁধে।

ঋতুপর্ণা এর আগেও কয়েকটি ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময় : ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান