গাইবান্ধা: খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে শুক্রবার গাইবান্ধা যাচ্ছেন।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মন্ত্রী সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ রওয়ানা দেবেন। বগুড়ায় যাত্রা বিরতি শেষে গাইবান্ধার উদ্দেশে রওয়ানা দেবেন দুপুর ১২টায়। এরপর গাইবান্ধার বালাসিঘাটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে তিনি গাইবান্ধা থেকে কুড়িগ্রাম হয়ে ঢাকায় ফিরবেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর