৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৪:১৫ এএম BDST banglanew24
28 Aug 2012   06:37:58 PM   Tuesday BdST
E-mail this

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১

জহির আহমেদের পদত্যাগ, নতুন বিচারক হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর


চিফ ল’ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জহির আহমেদের পদত্যাগ, নতুন বিচারক হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে পদত্যাগ করেছেন এর বিচারক একেএম জহির আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। এদিকে ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে সরে দাঁড়ান একেএম জহির আহমেদ। পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। 

পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই বাংলানিউজকে তাৎক্ষণিকভাবে একথা জানান একেএম জহির আহমেদ।

এদিকে, একেএম জহির আহমেদ পদত্যাগ করার পর দুপুর ২টায় দুই সদস্যের বিচারক প্যানেল দিয়েই শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১ নম্বর সাক্ষী চট্টগ্রামের মুক্তিযুদ্ধের গ্রুপ কমান্ডার সৈয়দ মোহাম্মদ মাহবুবুল আলমের সাক্ষ্যগ্রহণ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুন‍ালের কার্যক্রম শুরু হলে প্রতিদিনকার মতো তাতে অংশ নেন একেএম জহির আহমেদ। দুপুর এক টায় বিরতিতে যাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।  

২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গঠন করে সরকার। অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদকে এর একজন বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এর ৬ ধারার বলে তিন সদস্য বিশিষ্ট ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হন বিচারপতি মো. নিজামুল হক। অন্য বিচারকের দায়িত্ব পান  বিচারপতি এ টি এম ফজলে কবীর। 

পরবর্তী সময়ে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হওয়ার পর এটিএম ফজলে কবীরকে প্রথম ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়। একেএম জহির ট্রাইব্যুনাল-১ এই থেকে যান।  জহির আহমেদের জেলা পর্যায়ে ৩০ বছর বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

এদিকে,মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

মঙ্গলবার বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম। 

তিনি জানান, মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি নিয়োগ পাবেন। এরপর তিনি বিচারিক কার্যক্রম শুরু করবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
জেএ/এমইএস/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান