৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:৪৪ পিএম BDST banglanew24
03 Jul 2012   04:42:38 PM   Tuesday BdST
E-mail this

হরতাল তুলে নিলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা


নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতাল তুলে নিলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে ৫৮ দিন ধরে চলে আসা এয়ার ইন্ডিয়ার পাইলটদের হরতালের অবসান হলো।

মঙ্গলবার ৫৮ দিন ধরে চলে আসা হরতাল ৪৮ ঘণ্টার মধ্যে তুলে নিতে দিল্লির আদালত এ নির্দেশ দেন।

একই সঙ্গে ৪৩৪ জন পাইলটকে কাজে যোগদানের ইচ্ছা প্রকাশ করে ম্যানেজমেন্টকে চিঠি দিতে নির্দেশ দেন দিল্লি হাইকোর্ট।

আদালত এদিন বলেন, ‘ম্যানেজমেন্ট অবশ্যই সহানুভূতির সঙ্গে পাইলটদের কাজ যোগ দেওয়ার বিষয়টি দেখবে।’

হরতালে যোগ দেওয়ার জন্য পাইলটদের কাজ থেকে বহিষ্কার করা হয়। পাইলটদের এই হরতালের ফলে ভারত সরকারের ৬০০ কোটি রুপির ক্ষতি হয়।

পাইলটদের সিনিয়রিটি ও ট্রেনিংয়ের অভিজ্ঞতা সুরক্ষিত না থাকায় তারা হরতালে নামেন।

২০০৭ সালে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইনস একসঙ্গে যুক্ত হয়। এয়ার ইন্ডিয়ার বিশ্বাস, তাদের পাইলটদের সিনিয়রিটি অনেক বেশি। সেইজন্য বোয়িং ড্রিমলাইনের ট্রেনিং তারা ইন্ডিয়ান এয়ার লাইনসের পাইলটদের থেকে নেবে না বলে জানায়। এই নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে এয়ার ইন্ডিয়ার পাইলটদের মতবিরোধ হয়।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান