 |
| ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম : টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরে খাদ্য পণ্যবাহী জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। তবে তেলবাহী ও কন্টেইনারবাহী ৬টি জাহাজে কাজ চলছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, চট্টগ্রাম বন্দরের মোট ৩৭টি জাহাজ রয়েছে। এরমধ্যে ২৯টি বহিনোঙ্গরে অবস্থান করছে।
তিনি জানান, বৃষ্টির কারণে খাদ্যবাহী জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি বন্ধ হলে কাজ শুরু হবে।
তিনি আরো জানান, সাধারণত বৃষ্টি হলে খাদ্য পণ্যবাহী জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ বন্ধ খাকে। কারণ খাদ্য পণ্য বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বাংলাদেশ সময় : ১২০২ ঘন্টা, ২৪ জুন ২০১২
এমইউ/ সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com