৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:১০ এএম BDST banglanew24
25 Aug 2012   04:15:43 PM   Saturday BdST
E-mail this

বেবাসির শুটিং : মুম্বাই যাচ্ছেন জেমস


স্টাফ করেসপন্ডেট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বেবাসির শুটিং : মুম্বাই যাচ্ছেন জেমস

২০০৫ সালে মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ ছবিতে ‘ভিগি ভিগি’ শিরোনামের গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল জেমসের। সেই প্রথম গানেই সবার মনে জায়গা করে নেন তিনি। এর পরই অনুরাগ বসুর ‘লাইফ ইন এ মেট্রো’ ছবিতে ‘আলবিদা’ ও ‘রিশতে’ গানগুলো শোনার পর জেমসকে এশিয়ার জিম মরিসন খেতাবে আখ্যায়িত করেন মহেশ ভাট। এরপর ২০০৮ সালে ‘ও লাম হে’ ছবিতে ‘চাল চালে’ শিরোনামের গানটি আবারও ব্যাপক জনপ্রিয়তা পায়। একের পর এক হিট গান করে বাংলাদেশ ও ভারতের শ্রোতা-ভক্তদের মন জয় করেন জেমস।

এরপর প্রায় ৬ বছর পর ‘ রা-ওয়ান’ খ্যাত নির্মাতা অনুভব সিনহার নতুন ছবি ‘ওয়ার্নিং’ এর টাইটেল গানে কণ্ঠ দিলেন জেমস। মুম্বাইয়ে রেকর্ড করা এ গানের শিরোনাম ‘বেবাসি’। খবরটা একটু পুরনো  হলেও নতুন চমক হিসেবে থাকছে ‘বেবাসি’ গানটির মিউজিক ভিডিওতে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে মুম্বাই যাচ্ছেন জেমস।

জানা গেছে, ২০১৩ সালের টার্গেট নিয়ে এ নতুন ছবিটি নির্মাণ হলেও আগামী অক্টোবর থেকে ‘বেবাসি’ গানটির ভিডিও দিয়ে ছবিটির প্রচার শুরু হবে বিশ্বব্যাপি। জেমসের নতুন এ গানটির সংগীত পরিচালনা করেছেন মিট-ব্রস-অঞ্জন।




বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান