১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:৪৭ পিএম BDST banglanew24
29 Jun 2012   02:43:25 PM   Friday BdST
E-mail this

গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্রের সিনেটরদের চিঠি


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্রের সিনেটরদের চিঠি

ঢাকা: যুক্তরাষ্ট্র কংগ্রেসের মহিলা সিনেটররা গ্রামীণ ব্যাংকের গ্রহণযোগ্যতা ও ঋণ ঋণগ্রহীতাদের প্রতি তার অঙ্গীকার ক্ষতিগ্রস্ত হয় এমন কোন পদক্ষেপ না নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

২৭ জুন বুধবার দেওয়া এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী আইন প্রনেতা ১৭ মহিলা সিনেটরদের এ বিবৃতি চিঠি আকারে এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিবৃতিতে গ্রামীণের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, গ্রামীণের ন্যায় একটি আদর্শ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, এমন যেকোন পদক্ষেপ বাংলাদেশ, দরিদ্র মানুষ, বিশেষ করে মহিলা ঋণ ঋণগ্রহীতাদের সাংঘাতিকতভাবে ক্ষতিগ্রস্ত করবে।

বিবৃতিতে তারা গ্রামীনকে তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে নেওয়ার স্বার্থে ব্যবস্থাপনা পরিচালক পদে একজন যোগ্য ব্যক্তি নিয়োগের কথা উল্লেখ করে বলেন, গত বছরের মে মাস থেকে গ্রামীণ ব্যাংকে কোন স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক নেই। ৯জন নারীসহ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ও ঋণগ্রহীতা শেয়ার হোল্ডাররা যাতে একজন যোগ্য ব্যক্তিকে এ পদে স্থায়ীভাবে নিয়োগের প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারেন তা নিশ্চিত করা এখন অতীব গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সিনেটররা বলেন, বাংলাদেশে নারী উন্নয়নে আপনার অঙ্গীকার প্রশংসনীয়। এজন্য গ্রামীণের স্থিতিশীলতা ও প্রতিষ্ঠানিক গ্রহণযোগ্যতার জন্য নেওয়া যেকোন উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে ১০০। এরমধ্যে ১৭ জন হচ্ছেন মহিলা। মহিলা সিনেটরদের সকলেই গ্রামীণকে সমর্থন করে এই চিঠিতে সই করেছেন।

এরা হচ্ছেন- সিনেটর বারবারা বক্সার, লিসা মুরকওয়াস্কি, ডায়ান ফিনস্টাইন, জেনি শাহীন, বারবারা এ মিকুলাস্কি, প্যাটি মুরি, ক্রিস্টিন ই গিলিব্রান্ড, ডেবি স্টেবোনো, মেরী এল লান্ডিউ, সুজান এম কলিন্স, কে আর হেগান, এমি ক্লুবাউচার, কে বেলী হাচিসন্স, ক্লারি ম্যাক্সকিল, অলিম্পিয়া জে স্নো, মারিয়া কান্টওয়েল ও কেলী এয়োটি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান