লন্ডন: স্বয়ংক্রিয় ইলেক্ট্রনিক টাইমিং অলিম্পিকে যুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ১০০ মিটার ট্র্যাকে ঝড় তুলতে যাচ্ছেন বিশ্বের সেরা চার স্প্রিন্টাররা।
অনেকে বলেন বয়স্ক ব্যক্তি গড়ে প্রতি মিনিটে দ্রুত গতিতে পড়তে পারেন তিনশ শব্দ। তারা যখন আরও বেশি মনোযোগী ও দ্রুত করতে চায় সেটা হয় না। তার মানে কি, আপনাকে আরও বেশি সর্তক হতে হবে। ব্যাক্যে দাঁড়ি দিতে যাত সময় লাগে তারচেয়েও কম সময়ে ১০০ মিটার শেষ করতে পারেন উসাইন বোল্ট।
১৯৮৮ সালের ফাইনালে ১০০ মিটারে তিন বিশ্ব রেকর্ডধারী কার্ল লুইস, বেন জনসন ও কালভিন স্মিথ দৌড়েছিলেন। আধুনিক অলিম্পিকের যুগে ১০০ মিটারের ওই লড়াইয়ের চেয়েও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে লন্ডন অলিম্পিকে পুরষদের ১০০ মিটার। উসাইন বোল্ট, টাইসন গে, আসাফা পাওয়েল ও ইয়োহান ব্লেক রেস করবেন। তাদের পরে পঞ্চম ব্যাক্তি জাস্টিন গ্যাটলিনকেও আমলেন নিতে হবে। ২০০৬ সালে এই বিভাগে ৯.৭৭ সেকেন্ডের ১০০ মিটারের বিশ্ব রেকর্ড গড়েন তিনি। আগের চারজনের পারফরমেন্সের কারণে পঞ্চম স্থানে চলে গেছেন জাস্টিন।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস