৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:২১ পিএম BDST banglanew24
19 Sep 2012   01:32:02 PM   Wednesday BdST
E-mail this

মেক্সিকোতে জ্বালানি প্লান্টে বিস্ফোরণ, ২৬ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মেক্সিকোতে জ্বালানি প্লান্টে বিস্ফোরণ, ২৬ জনের প্রাণহানি

ঢাকা: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস রাজ্যে প্রাকৃতিক গ্যাস প্লান্টে সংঘটিত বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে ২৬ জন। আহত হয়েছেন আরও ৪৬ জন।

মঙ্গলবার দুপুরে গ্যাস প্লান্টটিতে কর্মরত শ্রমিকদের মধ্যাহ্ন ভোজের সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানায় মেক্সিকোর রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান পিমেক্স জানায়।

যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন রেনোসা নগরীর ঠিক বাইরেই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
 
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জন জ্বালানি প্রতিষ্ঠানটির কর্মী আর বাকি ২২ জন ঠিকাদার। রেনোসা এবং পার্শ্ববর্তী মন্টেরি নগরীকে সংযুক্তকারী একটি মহাসড়কের পাশে প্লান্টটি অবস্থিত বলে জানা  গেছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে বলে জানায় সংবাদমাধ্যম। এ সময় নিকটবর্তী মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। উদ্ধারকর্মে সহায়তার জন্য সেনাবাহিনীকেও তলব করা হয় বলে জানা গেছে।

বিস্ফোরনের সঠিক কারণ এখনও উদঘাটিত হয়নি। বিস্ফোরণস্থলের আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সপ্তাহেও একই প্রতিষ্ঠানের মালিকানাধীন নিকটবর্তী অপর একটি প্ল্যান্টে বিস্ফোরন ঘটলে আহত হন চার শ্রমিক।

সাধারণত তেল চুরির উদ্দেশ্যে পাইপলাইনে করা ছিদ্রের কারণেই মেক্সিকোতে প্রায়ই দুর্ঘটন‍া ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই ঘটনাগুলোর সঙ্গে স্থানীয় সন্ত্রাসী চক্রগুলো জড়িত।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান