৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:২৫ এএম BDST banglanew24
18 Sep 2012   02:36:42 PM   Tuesday BdST
E-mail this

‘গ্রামীণব্যাংকের প্রভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ ম্লান’


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘গ্রামীণব্যাংকের প্রভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ ম্লান’

ঢাকা: গ্রামীণব্যাংকের প্রভাবের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড চোখে পড়ে না বলে দাবি করেছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

তিনি বলেন, “গ্রামীণ ব্যাংকের প্রভাবের কারণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড চোখে পড়ে না। কিন্তু সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে।”

মঙ্গলবার সচিবালয়ে নতুন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের সঙ্গে কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠানে মোস্তফা শহীদ এ কথা বলেন। এর আগে মন্ত্রী নতুন প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।

তিনি বলেন, “বঙ্গবন্ধু সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের কর্মপরিধি বেড়েছে। অটিজমসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে।”

অনুষ্ঠানে নতুন প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, “আমি যা বিশ্বাস করি, সে ক্ষেত্রগুলোতে কাজ করতে পারবো। আমি আগে সংস্কৃতি মন্ত্রণালয়ে ছিলাম। সেখানার সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকৃতিতে (ন্যাচারে) মিল রয়েছে।” তিনি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার কর্মকর্তাদের সহযোগিতা চান।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
এসএমএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান