কিয়েভ: ইউরো চ্যাম্পিয়শিপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে স্পেন ও ইতালি। রোববার রাতে শিরোপা নির্ধারণের মধ্যদিয়ে শেষ হবে ইউরো ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে খেলবে তারা।
শিরোপা জিততে মরিয়া মারিও বালোতেল্লি, পিরলো, কাসানো ও বুফনরা। তাদের দুর্দান্ত পারফরমেন্সের কল্যাণেই ফাইনালে উঠেছে ইতালি। অপরদিকে ফর্মে আছেন সেস ফ্রাব্রিগাস, ফার্নান্দো তোরেস, জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তরা। তাই শিরেপা ধরে রাখতে প্রতিপক্ষকে কোনো ধরণের ছাড় দেবে না বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস