৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:৪৫ পিএম BDST banglanew24
17 Aug 2012   05:26:20 PM   Friday BdST
E-mail this

তারেকের অর্থায়নেই সিরিজ বোমা ঘটে : নানক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তারেকের অর্থায়নেই সিরিজ বোমা ঘটে : নানক
ছবি: আশিক/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতা ও তারেক রহমানের অর্থায়নে সারাদেশে সিরিজ বোমা ঘটেছিল বলে জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা জঙ্গী সন্ত্রাসবাদ বিরোধ দিবস উপলক্ষে’ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন,  সেদিন দেশের ৬৩ জেলায় ৫ শতাধিক বোমা হামণা করে জানান দিয়েছিলো যে দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে খালেদা-নিজামী গং প্রস্তত।

এখন তারা গ্রেনেড হামলাকারীদের রক্ষা করে দেশকে আবার সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়। মানবতা বিরোধীদের রক্ষা করতে চায়।

আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত বাংলাদেশে আবারো পাকিস্তানি আদর্শ কায়েম করতে চায়। বঙ্গবন্ধু হত্যা ও সারাদেশে বোমা হামলাও একই সূত্রে গাথাঁ।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, আজ তারা তত্ত্বাবধায়ক সরকারের নামে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা বলেছে- ঈদের পর তারা বেপরোয়া হয়ে উঠবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।

কামরুল আরো বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার যতই পরিণতির দিকে যাচ্ছে- ততই স্বাধীনতা বিরোধী শক্তি বেপরোয়া হয়ে উঠছে। মনে রাখতে হবে, আমরা সাপের লেজে পা দিয়েছি, এই সাপকে বধ করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. নাসিম,  সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমূখ।

বাংলাদেশ সময় : ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এনএম/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান