৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:০৬ পিএম BDST banglanew24
01 Jul 2012   03:59:58 PM   Sunday BdST
E-mail this

মাদারীপুরে আগ্নেয়াস্ত্রসহ ৯ ডাকাত আটক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা শনিবার গভীররাতে আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্যকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে দেশি ২টি শর্টগান, ২ রাউন্ড শর্টগানের গুলি, ৭টি ককটেল,  ককটেল তৈরির বিস্ফোরক দ্রব্য, ৫০ গ্রাম কাঁচের গুড়া, ২টি হাসুয়া, ১টি ছুরি, ৩টি গ্রিল ভাঙার কাজে ব্যবহৃত লোহার রড, ১টি স্ক্রু ড্রাইভার, ২টি সেলাইরেঞ্জ ও ২টি টর্চ লাইট উদ্ধার  করা হয়।

আটক ডাকাত সদস্যরা হলেন-জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের জিয়ারুল মোল্লা (২৫), একই উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের রিপন মোল্লা (২৬), গোপালগঞ্জের কাশিয়ানি  উপজেলার রাতইল ঘোনাপারা গ্রামের সাগর মোল্লা (৪২), একই উপজেলার ফুকরা গ্রামের নাজিম শেখ (২০) ও পরানপুর গ্রামের আমিনুর (৪৫), নড়াইলের লোহাগড়া  উপজেলার লুটিয়া গ্রামের শিপন মোল্লা (৩০), একই উপজেলার চাচাই গ্রামের ওহিদুল শেখ (২৬), চাঁদপুরের সদর  উপজেলার নিজ গাছতলা গ্রামের শাহিন (২৬) ও খুলনার রূপসা উপজেলার নিজ আলাইপুর গ্রামের সুমন শেখ (১৮)।
 
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের মেজর মো. জাহিদ হাসান খান বাংলানিউজকে জানান, আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা গভীররাতে কলাবাড়ী এলাকার একটি পুরানো বাড়িতে একাত্রিত হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, ডাকাতদলটি দীর্ঘ দিন ধরে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছিল।

আটক ৯ ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। জব্দকৃত মালপত্রসহ রোববার সকালে তাদের মাদারীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান