১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:১৯ এএম BDST banglanew24
24 May 2012   10:09:14 PM   Thursday BdST
E-mail this

‘দেশে বেকারের সংখ্যা ২ কোটি ৪৪ লাখ’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে বেকারের সংখ্যা ২ কোটি ৪৪ লাখ। যা মোট জনসংখ্যার ১৩.৪ শতাংশ। ১০ বছরে দেশে বেকারত্বের হার বেড়েছে ৫ শতাংশ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসংস্থান কর্মসূচি ও অনলাইন নলেজ সোসাইটির উদ্যোগে যুবকর্মসংস্থান তহবিল গঠন, সার্টিফিকেটের বিপরীতে সুদমুক্ত কর্মসংস্থান ঋণ প্রদান ও বেকারভাতা চালুসহ ১০ খাতে বিশেষ বাদ্দের দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, বিশাল জনগোষ্ঠীকে বেকার রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। যে কোন মূল্যে বেকারত্ব বৃদ্ধির হার রোধ করতে হবে।

দেশের বেকার জনসংখ্যার হাতকে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত করতে হলে দেশে শিল্পায়নসহ কৃষি ও সেবাখাতের উন্নয়ন, সেই সাথে আত্ম-কর্মসংস্থানের খাতকে শক্তিশালী করতে হবে বলে দাবি করেন বক্তারা।

বেকারত্ব দূর করার জন্য অবিলম্বে যুব কর্মসংস্থান তহবিল গঠন, অবিলম্বে কর্মসংস্থান নীতিমালা ও আইন প্রণয়ন, সার্টিফিকেট অর্জন ব্যয়ের সমপরিমাণ অর্থ সুদমুক্ত কর্মসংস্থান ঋণ চালু, ক্রমবর্ধমান শিক্ষাব্যয় নির্বাহ করতে ছাত্র-ছাত্রীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ কর্মসূচি চাল, সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ইন্টার্নীশিপ চালু, থানায় থানায় কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগে ব্যাংক ড্রাফট নেওয়া বন্ধ, সমবায় আন্দোলন জোরদার ও বেকারভাতা চালু করার দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অনলাইন নলেজ সোসাইটির প্রধান নির্বাহী প্রদীপ কুমার রায় , বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসেন আহমেদ তফসির, অনলাইন নলেজ সোসাইটির ক্যাম্পেইন কোঅর্ডিনেটর মোফাক খারুল ইসলাম তৌফিক, কর্মসংস্থান কর্মসূচির সমন্বয়ক রেজোয়ান শাতিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান জিদনী প্রমুখ।

অভিন্ন দাবিতে সকাল ১১টায় রাজশাহী আলুপট্টি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থাপিত দাবিসমূহ অর্থমন্ত্রী বরাবর স্বারকলিপি আকারে পাঠানো হয় বলে আয়োজকরা জানিয়েছে।

রাজশাহীর মানববন্ধনে বক্তব্য রাখেন, উন্নয়ন কর্মী মধুসূদন মৈত্র, আমিনুর রহমান, মাহমুদুন নবী, আলজামিউল ইসলাম, যুব ইউনিয়ন নেতা হাফিজউদ্দিন পিন্টু ও সাংবাদিক রাশেদ রিপন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ২৪, ২০১২

ইএস/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান