৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:২২ এএম BDST banglanew24
31 May 2012   02:03:54 AM   Thursday BdST
E-mail this

ধন্যবাদ জানিয়ে মমতাকে হিলারির চিঠি


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন।

বুধবার সেই চিঠি মহাকরণে এসে পৌঁছেছে।

গত ৬ ও ৭ মে কলকাতা সফর করেন হিলারি। ওই সফরে তিনি মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছিলেন।

মহাকরণ সূত্রে জানা গেছে, চিঠিতে তার সেই সফরে আতিথেয়তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন হিলারি। হিলারি তার চিঠিতে রাজ্যের উন্নয়ন সম্ভাবনার ক্ষেত্রে সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে মার্কিন অংশীদারিত্বের প্রসঙ্গটিও উল্লেখ করেছেন।

আগামী দিনে পার্টনার স্টেট হিসেবে পশ্চিমবঙ্গকে সাহায্য করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। মমতার সঙ্গে শিকাগো ও কলকাতার ঐতিহাসিক সম্পর্ক সংক্রান্ত আলোচনা উপভোগ করেছেন বলেও জানিয়েছেন হিলারি।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মে ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান