বলিউড বিউটি ক্যাটরিনা কাইফ আর রকস্টার রনবীর কাপুরকে নিয়ে নানাসময় ছড়িয়েছে রকমারি গসিপ। কিন্তু তারা দুজনের মধ্যকার সম্পর্ককে সবসময়ই নেহাত বন্ধুত্ব বলেই দাবি করেছেন। সম্প্রতি রণবীরের অ্যাপার্টমেন্ট নিরবে-নিভৃতে ক্যাটরিনার দীর্ঘসময় কাটানোর গুঞ্জনে ঝড় উঠেছে বলিউডে।
ভারতীয় পত্রিকা জি-নিউজ সম্প্রতি ফাঁস করে দেয়, তাদের গোপন রোমান্সের খবর। রনবীরের প্রতিবেশী একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান, গভীর রাতে ক্যাটরিনাকে রণবীরের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসতে দেখা যায়। সালমানের উপহার দেওয়া আউডি ব্র্যান্ডের একটি গাড়ি আছে ক্যাটরিনা। রনবীরকে দেখা যায় ক্যাটরিনাকে গাড়িতে তুলে দিচ্ছেন।
এখানেই শেষ নয়, গত শুক্রবার বলিউডের একটি নামি ব্রান্ডের পার্টিতে রনবীর ও ক্যাটরিনাকে ঘনিষ্ঠ অবস্থায় একে অন্যের পাশে দেখা যায়।
রনবীর ও ক্যাটরিনার প্রেমের স্থায়ীত্ব ছিল খুব অল্প সময়ের। ‘আজব প্রেম কি গজব কাহিনী’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান তারা। তাদের সেই সম্পর্কে ফাটল তৈরি হয় রনবীরের সঙ্গে দীপিকা পাডুকোনের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে।
হঠাৎ করেই ইদানিং আবার রনবীর ও ক্যাটরিনাকে কাছাকাছি পাশাপাশি দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময় ২০১০, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।