৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:০৭ এএম BDST banglanew24
14 Feb 2013   03:24:14 PM   Thursday BdST
E-mail this

অগ্নিঝরা স্লোগানে মুখরিত খুলনার নির্দলীয় গণমঞ্চ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার শিববাড়ি মোড়ের নির্দলীয় গণমঞ্চ অবিরাম অগ্নিঝরা স্লোগানে মুখরিত হয়ে আছে বসন্তের দ্বিতীয় দিনেও। বিশ্ব ভালোবাসা দিবসের উৎসব আর এ আন্দোলন যেন এক সূত্রে গাঁথা রয়েছে গণমঞ্চে।

বৃহস্পতিবার খুলনায় আন্দোলনের ৯ম দিনে দুপুর ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফায়েকুজ্জামান এক ঝাঁক শিক্ষার্থী সহ এসে একাত্মতা প্রকাশ করেন। পরে দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজ, সরকারি আযম খান কমার্স কলেজের কয়েক শত শিক্ষার্থীও আন্দোলনে মিলিত হয়।

দুপুর ১টার পরও আন্দোলনের নির্দলীয় গণমঞ্চে জনস্রোত বেড়েই চলছে। যেন সবার ঠিকানা একটাই শিববাড়ির গণমঞ্চ। রাজাকারদের ফাঁসির দাবি জানিয়ে আন্দোলকারীদের দেয়া স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছে।
এছাড়া মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করাসহ ৭ দফা দাবিনামা ঘোষণা করা হয়।

ঘোষিত দাবির মধ্যে রয়েছে, বিশেষ ট্রাইব্যুনালের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার বিধান রহিত করা। পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী জামায়াত-শিবিরসহ মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী সব সংগঠন ও তার অঙ্গ-সহযোগী সংগঠন এবং এদের মুখপাত্র গণমাধ্যম পত্রিকা, টিভি চ্যানেল, ব্লগ, ওয়েবসাইট ইত্যাদি নিষিদ্ধ করা। বিদেশে পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে কূটনৈতিক তৎপরতা শুরু।

জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের দেশি-বিদেশী আয়ের উৎস খুঁজে বের করে নিষিদ্ধ করা। এছাড়া দেশের যে সকল সড়ক, ভবন ও স্থাপনা চিহ্নিত যুদ্ধপরাধীদের নামে পরিচিত সেগুলির নাম পরিবর্তন করে ঐতিহাসিক ও জাতীয় গৌরবময় বিষয়বস্তুর সাথে সংহতি রেখে নতুন নামকরণ করা। যে সকল বিদেশী গণ মাধ্যমে যুদ্ধপরাধীর বিচার নিশ্চিত করার দাবিতে নতুন প্রজন্মের জাগরণ সম্পর্কে অসত্য ও বানোয়াট তথ্য পরিবেশন করছে সরকারিভাবে তার প্রতিবাদ জানানো।

এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নির্দলীয় গণমঞ্চের সমন্বয়ক সাইফুল ইসলাম বাপ্পী।  

তিনি বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ঘোষণা না হওয়া পর্যন্ত নির্দলীয় গণমঞ্চ আন্দোলন অব্যাহত রাখবে।

গণমঞ্চে উপস্থিত রয়েছেন- কমিটির সদস্য সুজন চৌধুরী সাম্য, শেখ সাদ সৃষ্টি, আহম্মদ পাশা ফয়সাল, ভাস্কর সাহা, সিয়াম বিন রহমান, সঞ্জয় রায়, মো. আল মাসুদ উদ্দিন, জয়তু বড়ুয়া , ইসমত রাহাত, গৌর বর্মন, বিশ্বজিত চক্রবর্তী, শুভ ও সিদ্দিক আহমেদ।

উল্লেখ্য, শাহবাগে আন্দোলন শুরু হওয়ার এক দিন পরই খুলনায় এ আন্দোলন শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
মাহবুবুর রহমান মুন্না/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান