৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১০:১৯ পিএম BDST banglanew24
12 Jun 2012   08:30:12 PM   Tuesday BdST
E-mail this

জামাল ও রাসেলের পয়েন্ট ভাগাভাগি


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জামাল ও রাসেলের পয়েন্ট ভাগাভাগি
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্বের খেলায় মঙ্গলবার পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। কোনো দলই ম্যাচে গোল পায়নি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগে নিজেদের ১৮তম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল মুখোমুখি হয় শেখ রাসেলের। শিরোপা সম্ভাবনা আগেই শেষ হওয়ায় কোনো দলেরই জয়ের ক্ষুধা ছিলো না। পয়েন্ট টেবিলে পিঠাপিঠি থাকা দুই দলের খেলোয়াড়দের শরীরি ভাষাই বলে দিচ্ছিলো কতটা নির্ভার তারা!

২৩ মিনিটে শেখ জামালের ফরোয়ার্ড কেস্টার আকনের হেড সাইড পোস্ট ঘেষে বাইরে চলে যায়। অন্যদিকে ৩৭ মিনিটে পাল্টা আক্রমণে যায় শেখ রাসেল। শেখ রাসেল স্ট্রাইকার বুকোলা ওলালেকানের হেড ক্রসবারের ওপর দিয়ে বাইরে গেলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় উভয় পক্ষ।

বিশ্রামের পর ৫৮ মিনিটে অরুপ বৈদ্যের ক্রসে বক্সে বল পেয়েও নিশানাভেদ করতে পারেননি কেস্টার। ৮৬ মিনিটে কেস্টারের শট ফিস্ট করে শেখ রাসেলকে গোল হজম থেকে বাঁচিয়ে দেন গোলরক্ষক বিপ্লব।

১৮ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে শেখ রাসেল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পঞ্চমস্থানে শেখ জামাল।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুন ১২, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, তৃতীয় দিন (বিকাল ৪টা)

আইপিএল: কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স (বিকেল ৪.৩০টা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস (রাত ৮.৩০টা)

 

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান