৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:১১ এএম BDST banglanew24
30 Jun 2012   05:26:08 PM   Saturday BdST
E-mail this

উৎফুল্ল যুবরাজ


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
উৎফুল্ল যুবরাজ

বেঙ্গালুরু: ফুরফুরে মেজাজে আছেন যুবরাজ সিং। ক্যান্সার থেকে সেরে উঠার পর শুধু নিয়মিত অনুশীলনই করছেন না; সতীর্থদের নিয়ে আন্দনফূর্তিতে ভালোই সময় কাটাচ্ছেন বাঁহাতি ক্রিকেটার। শুক্রবার সিনেমা হলে গিয়ে মনোজ বাজপাই অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দী ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’ দেখেছেন।

গত সোমবার থেকে জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন যুবরাজ। নিজেকে প্রস্তুত করার এক ফাঁকে সতীর্থ প্রভীন কুমার ও বিরাট কোহলিকে নিয়ে দেখেছেন নতুন হিন্দী ছবি। এবিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে যুবরাজ লিখেছেন, ‘এই মাত্র সিনেমা হল থেকে গ্যাংস অব ওয়াসিপুর দেখে এসেছি। প্রভীন ও কোহলির সঙ্গে দারুণ মজা করেছি!!’

অভিনেতা মনোজ বাজপাইয়ের ভূয়সী প্রশংসা করেন যুবরাজ, ‘এ ছবির মাধ্যমে দারুণভাবে ফিরেছেন মনোজ। ছবিতে সুপার্ব অভিনয় করেছেন তিনি। আমারও শিগগির ফেরা প্রয়োজন!!

অসুস্থ হওয়ার পর মাঠের বাইরে যুবরাজ। কিন্তু আগামী ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যদিয়ে আবারও দলে ফিরতে মরিয়া যুবরাজ। এজন্য অনুশীলন শুরু করেছেন। গত কয়েক দিন ধরে নেটেও প্রাকটিস করছেন ৩০ বছর বয়সী ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান