বরগুনা: র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরগুনা জেলা সংসদ বরণ করে নিয়েছে বর্ষা ঋতুকে।
সংগঠনটি শুক্রবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ষাবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উদীচী বরগুনা জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান।
অনুষ্ঠানে আলোচনা করেন- উদীচী শিল্পীগোষ্ঠী বরগুনা জেলা সংসদের সহ-সভাপতি মোশারেফ হোসেন কনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া, কেন্দ্রীয় সংসদের সদস্য হোসনেয়ারা লাভলী, জাফর হোসেন হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর