৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৫৫ পিএম BDST banglanew24
18 Apr 2012   05:33:25 PM   Wednesday BdST
E-mail this

বাঙালি জাতি আরো অনেক কিছু অর্জনে সক্ষম: সৈয়দ আশরাফ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাঙালি জাতি আরো অনেক কিছু অর্জনে সক্ষম: সৈয়দ আশরাফ
ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে মেধা-মনন ও দেশপ্রেমের জোরে প্রধানমন্ত্রী মায়ানমারের সঙ্গে বিশ্ব ট্রাইব্যুনালে আইন লড়াই করে সমুদ্র জয় করেছেন। এ জয়ে কোনো কামান-বন্দুক লাগে নাই। এ লড়াই  কোনো রক্তক্ষয়ী যুদ্ধও ছিলো না।

আত্মবিশ্বাসের সঙ্গে এ লড়াই ও বিজয় অর্জন করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, বাঙালি জাতি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে শুধু সমুদ্রই নয়, যে কোনো কিছু অর্জন করা সম্ভব।  

সমুদ্র বিজয়ে ঐতিহাসিক ভূমিকা রাখায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুব-গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংবর্ধনা দিচ্ছে যুবলীগ, যুবমৈত্রী, যুব মহিলা লীগ, বাংলাদেশ যুব আন্দোলন, জাতীয় যুব ঐক্যসহ মোট সাতটি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত যুব সংগ্রাম পরিষদ।

সংবর্ধনা অনুষ্ঠনে আরো বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

এছাড়া যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি, জাতীয় যুব ঐক্যের নেতা মোঃ খায়রুল আলম ও যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারসহ আয়োজক সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন।

এর আগে বিকাল পৌনে ৪টায় সমুদ্র বিজয়ে ঐতিহাসিক ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুব-গণসংবর্ধনা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিকাল সাড়ে ৪টায় তাকে দেওয়া সংবর্ধনা নিতে সংবর্ধনা মঞ্চে উঠলে শত শত বেলুন ও পায়রা উড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত লাখো নেতাকর্মী।

এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মানপত্র পাঠ ও তাকে মানপত্র দেওয়া হয়। তাকে সংবর্ধনা ক্রেস্ট উপহার দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে আয়োজক যুব সংগ্রাম পরিষদ নেতারা।  
 
ঢাকা মহানগরীর বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে মিছিল সহকারে এখনো সংবর্ধনাস্থল রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসছেন আয়োজক যুবলীগের নেতৃত্বাধীন যুব সংগ্রাম পরিষদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ এবং ১৪ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া আমন্ত্রিত মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিকিৎসাবিদ, আইনবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন।
 
বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
এসকে
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান