৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৬:৫১ পিএম BDST banglanew24
29 May 2012   06:55:27 AM   Tuesday BdST
E-mail this

ভুটান সফরে এফবিসিসিআই’র প্রতিনিধিদল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদসহ ১৮ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সোমবার ৪ দিনের ব্যবসায়িক সফরে ভুটানে যাচ্ছে।

সফরকালে ব্যবসায়ী প্রতিনিধি দল ভুটানের মহামান্য রাজা জিগমে খিজার নামগীল ওয়াংচুক, প্রধানমন্ত্রী জিগমী ওয়াই থীনলে, অর্থনীতি বিষয়ক মন্ত্রী খানদুর ওয়ানচুং এবং কৃষি ও বন মন্ত্রী পেমা জিয়াস্টোর সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া ভুটান চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা ও একটি মেমোরেন্ডাম অব আন্ডারষ্টেন্ডিং (এমওউ) স্বাক্ষর করবেন।

সফরকালে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধিগণ ভুটানের উল্লেখযোগ্য উড ক্র্যাফট সেন্টার, ভুটান এগ্রো ইন্ডাষ্ট্রি, হাইড্রোইলেকট্রিক প্রজেক্টসমূহ পরিদর্শন করবেন।

সম্প্রতি ভুটান সরকার তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ থেকে সকল প্রকারে  ফার্নিচার, জুস, এনার্জি ড্রিংকস, চিপস, নুডুল্‌স, ওয়েফার, ওয়েফলস ও কেক জাতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আরোপিত এ আমদানী নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানাবে এফবিসিসিআই।

এফবিসিসিআই’র দেওয়া তথ্যমতে, ২০১১-২০১২ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়কালে বাংলাদেশ ভুটানে রপ্তানী করে ২.০৩ মিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশ ভুটান থেকে আমদানী করে ৯.১০ মিলিয়ন মার্কিন ডলার।

সফরকালে ভুটান থেকে বিদ্যুৎ আমদানী ও বিদ্যুৎ খাত বিশেষ করে হাইড্রোপাওয়ার খাতে বিনিয়োগ বিষয়ে বাংলাদেশের আগ্রহের বিষয়েও আলোচনা হবে। একই সঙ্গে ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরকালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক ট্রেড এগ্রিমেন্ট, সাফটার আওতায় এবং যৌথ-বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক সম্প্রসারন বিষয়েও আলোচনা হবে।

পাশাপাশি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধ, কনজিউমার পণ্যসামগ্রী, হালকা প্রকৌশলী পন্য, সফটওয়ার ও প্লাস্টিক পণ্যসাগ্রী আমদানীর বিষয়টি ভুটান সরকারকে বিশেষ বিবেচনার প্রস্তাব দেবে এফবিসিসিআই প্রতিনিধি দল।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআই’র পরিচালক মো. মমতাজ উদ্দিন, মিসেস মনোয়ারা হাকীম আলী, কাজী মফিজুল ইসলাম, আলহাজ্ব খন্দকার রুহুল আমিন, আলহাজ্ব মো. হারুন-অর-রশীদ ও কে এম আখতারুজ্জামান, ইটালী-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (ইবিসিসিআই) সভাপতি এ এইচ এম হাকিম আলী, রংধনু ও ফনিক্স স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শমীর দত্ত, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি’র ও ইকোক্যাম বাংলাদেশ লিমিটেডের পরিচালক শহীদুল ইসলাম নিরু ও কে এম জাকির হোসেন, ইকোক্যাম বাংলাদেশ লিমিটেডের পরিচালক এ কে এম শরিফুর রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি’র পরিচালক ও যমুনা মিটার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ভূঁইয়া, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি’র পরিচালক ও প্যাক সলিউশনের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু এবং আখতার কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আখতার গ্রুপের পরিচালক মিসেস ইরান আখতার আঁখি।

এফবিসিসিআই মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, মে ২৮, ২০১২
এইচএমএম/সম্পাদনা: মহিউদ্দিন মাহমুদ, স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান