৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১১:৫৯ পিএম BDST banglanew24
24 Jan 2013   06:16:50 PM   Thursday BdST
E-mail this

যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভ্রমণে এমিরেটসের ১২ শতাংশ ছাড়


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভ্রমণে এমিরেটসের ১২ শতাংশ ছাড়

ঢাকা: বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিমান ভ্রমণে স্বল্পকালীন বিশেষ ভাড়া ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন্স বাংলাদেশ।

যাত্রীরা ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে টিকিট কিনলে ১২ শতাংশ মূল্যছাড় সুবিধা পাবেন। বাংলাদেশে অবস্থিত সব এমিরেটস কার্যালয় ও ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা যাবে। আর যাত্রীদের ভ্রমণ করতে হবে ২৭ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে।

এমিরেটসের এ অফারে বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় লন্ডন, রোম, নিউইয়র্ক, লস এঞ্জেলেস, ওয়াশিংটনসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ৪০টি গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার সতীশ শেঠী বলেন, “বাংলাদেশি গ্রাহকদের ‘ভ্যালু ফর মানি’ প্রদানে এমিরেটস প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান অফারটি তারই একটি উদাহরণ। এমিরেটসের পুরস্কারজয়ী সেবা উপভোগ করার পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে বেড়ানো বা ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য বাংলাদেশি যাত্রীদের সামনে এটি একটি চমৎকার সুযোগ।”

১৯৫টি উড়োজাহাজের আধুনিক বহরসমৃদ্ধ এমিরেটস এয়ারলাইন্স বর্তমানে ঢাকায় ১৯টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে এবং বিশ্বের ৭৪টি দেশের ১২৫টির বেশি গন্তব্যে সুবিধাজনক সংযোগ দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
আইএইচ/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান