নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরোইলের গুচ্ছগ্রামে বুধবার রাতে গোলাপী বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি তিরোইলের ইয়াসিন আলী মোল্লার মেয়ে।
স্থানীয়রা জানায়, স্বামীর সঙ্গে তালাকের পর থেকে গোলাপী গুচ্ছগ্রামের একটি ঘরে একাই বাস করতেন।
বুধবার রাতে তিনি বারান্দায় ঘুমিয়েছিলেন। গভীররাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বারান্দার পাশে লাশ ফেলে রেখে যায়।
বৃহষ্পতিবার সকালে প্রতিবেশীরা গোলাপীর লাশ দেখে থানায় খবর দেয়।
সকাল ৮টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সকাল সাড়ে ১০টায় এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, হত্যার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা : শিমুল সুলতানা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com