৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:১২ এএম BDST banglanew24
28 Jul 2012   04:36:11 PM   Saturday BdST
E-mail this

প্রযোজক পরিবেশক সমিতির নতুন সভাপতি ডিপজল


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রযোজক পরিবেশক সমিতির নতুন সভাপতি ডিপজল

ঢালিউডের সবচেয়ে প্রভাবশালী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতৈক্যর ভিত্তিতে  প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী কমিটি পূর্ণগঠন করা হয়েছে। নির্বাচিত কমিটির সভাপতি মাসুদ পারভেজের শারীরিক অসুস্থতায় দায়িত্ব পালনে অপারগতার কারণে তাকে অব্যাহতি দিয়ে তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিপজল। মাসুদ পারভেজকে অবশ্য কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচিত কমিটির সহ-সাধরণ সম্পাদক সাইদুর রহমান মানিককে নতুন কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন খোরশেদ আলম খসরু। সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে পূর্ণগঠিত কমিটির বৈধতা প্রদান করেছে আদালত।

চলতি মাসের শুরুর দিকে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচিত সভাপতি মাসুদ পারভেজ শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা জানান। তিনি অসুস্থতার জন্য কিছুদিন ছুটি চান এবং সুস্থ হয়ে আবার দায়িত্ব গ্রহণের ইচ্ছের কথা জানিয়েছিলেন। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য চলচ্চিত্রের নীতি-নির্ধারক এই সমিতির নের্তৃত্বে শূণ্যতা তৈরি হওয়ায় মাসুদ পারভেজকে নির্বাহী সদস্য হিসেবে রেখে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আগের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ডিপজল সভাপতি এবং সাবেক সহ-সাধরণ সম্পাদক সাইদুর রহমান মানিক সাধারণ সম্পদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মনোয়ার হোসেন ডিপজলের নের্তৃত্বে পূর্ণগঠিত  কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২৮ জুলাই শনিবার বেলা ১২টায় এফডিসির প্রযোজক পরিবেশক সমিতির স্ট্যায়ারিং রুমে। সভায় চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা ও আসন্ন ঈদে ছবি মুক্তি নিয়ে আলোচনা করা হয়।

দেশীয় চলচ্চিত্রের শীর্ষ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নবনিযুক্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল বাংলানিউজকে বলেন, ভাল কিছু করার জন্য নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তকে মেনে নিয়েই সভাপতির পদ গ্রহণ করেছি। কারণ নের্তৃত্বে শূন্যতা নিয়ে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই অগ্রসর হওয়া সম্ভব নয়। চলচ্চিত্রের বর্তমানে ক্রান্তিকালে আমরা সবাই মিলেমিশে সংকট উত্তরণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারবো বলে আশা করছি।

এক নজরে পূর্ণগঠিত নির্বাহী কমিটি

সভাপতি : মনোয়ার হোসেন ডিপজল
সিনিয়র সহ-সভাপতি : খোরশেদ আলম খসরু
সহ-সভাপতি : এজে রানা
সাধারণ সম্পাদক : সাইদুর রহমান মানিক
সহ-সাধারণ সম্পাদক : শামসুল আলম
সহ-সাধারণ সম্পাদক : আনোয়ার হোসেন মিন্টু
কোষাধ্যক্ষ : মেহেদী হাসান সিদ্দিকী মনির
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : শেখ নজরুল ইসলাম
সাংস্কৃতিক সম্পাদক : জাহিদ হোসেন
কার্যনির্বাহী সদস্য : মাসুদ পারভেজ, ওস্তাদ জাহাঙ্গীর আলম, শরীফ উদ্দিন খান দিপু, ইলিয়াস কাঞ্চন, দেলোয়ার জাহান ঝন্টু, মো. রফিকউদ্দিন, মনতাজুর রহমান আকবর, আতিকুর রহমান লিটন, শামীম ওসমান, খন্দকার আরিফুজ্জামান ও হারুনুর রশীদ সাগর।

বাংলাদেশ সময় ১৬১০, জুলাই ২৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান