৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:০৮ এএম BDST banglanew24
21 Jun 2012   01:39:02 PM   Thursday BdST
E-mail this

চট্টগ্রামে গ্রীষ্মকালীন আবাসন মেলা শুক্রবার থেকে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে গ্রীষ্মকালীন আবাসন মেলা শুক্রবার থেকে

চট্টগ্রাম : বন্দরনগর চট্টগ্রামে ১০০ প্লাস প্রোপার্টিজ লিমিটেডের ৯ দিনব্যাপী “গ্রীষ্মকালীন আবাসন মেলা ২০১২” শুক্রবার শুরু হচ্ছে।

এদিন বিকেল ৩ টায় আগ্রবাদের হোটেল সেন্ট মার্টিনে মেলার উদ্বোধন করবেন জামে আহমেদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী।  

শুক্রবার থেকে শুরু হওয়া মেলায় ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

মেলায় প্লট বুকিং দিলেই থাকছে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ৩ কাঠা প্লট, প্রাইভেটকার এবং ল্যাপটপসহ বিভিন্ন পুরষ্কার পাওয়ার সুযোগ।

এছাড়া শুধুমাত্র মেলায় অংশ নিলেই ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা, চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম এয়ার টিকিট জিতে নেওয়ার সুযোগ থাকছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ১০০ প্লাস প্রোপার্টিজ লিমিটেড দেশের অন্যতম শিল্প গ্রিন বেঙ্গল গ্রুপ অব কোম্পানিজ’র অঙ্গ প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্রিন বেঙ্গল গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ইউছুপ মিয়া।

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমবিএম/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান