১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:২০ পিএম BDST banglanew24
02 Oct 2012   08:26:38 PM   Tuesday BdST
E-mail this

নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২: গ্র্যান্ড ফিনালে ৪ অক্টোবর


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২: গ্র্যান্ড ফিনালে ৪ অক্টোবর

ধীরে ধীরে এগিয়ে আসছে নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২-এর সেই কাঙ্ক্ষিত সময়। আগামী ৪ অক্টোবর সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বসতে যাচ্ছে এ যাবতকালের নাচের সেরা রিয়েলিটি শো ‘নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ গ্র্যান্ড ফিনালের জমকালো আসর।

এ দিনই পাওয়া যাবে দর্শকদের এসএমএস ভোট ও বিচারকদের রায়ে নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ বিজয়ীকে। সেরা ১০ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান।

সেরা ১০ প্রতিযোগী হলো— শীতল, তুষার, মীম, প্রথমা, তন্বী, সাজিন, রাসেল, হেনা, সাবি ও মন্দিরা।
গ্র্যান্ড ফিনালের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বিশেষ চমক ও অভিনবত্ব।

থাকবে ফেরদৌস, পুর্ণিমা, নিপুন, মোনালিসা, শুভ, ইমন, মীম, নাদিয়াসহ দেশ সেরা তারকাদের বিভিন্ন চোখ ধাঁধানো পারফরমেন্স।

দেশের স্বনামধন্য নৃত্যশিল্পী রাহিজা খান ঝুনু, জিনাত বরকতউল্লাহ, দীপা খন্দকার, ডলি ইকবাল, শেলী, পাঁপড়ি, ফাতেমা ও প্রীতির পরিবেশনায় থাকবে একটি দলীয় পারফরমেন্স। এছাড়া থাকবে একদল কিশোর কিশোরীর পুতুল নাচ এবং সেরা ১০-এর একক ও দলীয় পারফরমেন্স।

কোরিওগ্রাফি করছেন মুনমুন আহমেদ, সোহেল রহমান, লিখন রায়, ফারহানা বেবী, অনিক ঘোষ, তানজিল, মুকুল, ওয়াসিফ, দীপা খন্দকার, তাজিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শেষ দিকে থাকবে একটি বিশেষ চমক। এই অনুষ্ঠানেই থাকবে কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২-এর গ্র্যান্ড উদ্বোধনী ঘোষণা। প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন তানিশা।

অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানটি ৪ অক্টোবর  সন্ধ্যা৭.৫০ মিনিটে চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান