৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:৫৯ পিএম BDST banglanew24
16 Jun 2012   04:32:21 PM   Saturday BdST
E-mail this

শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে বাগদাদে ফের বোমা, নিহত ৩২


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে বাগদাদে ফের বোমা, নিহত ৩২

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে সমবেত হওয়া শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে ফের বোমা হামলা চালানো হয়েছে। শনিবার বাগদাদের উত্তর পশ্চিমাঞ্চলীয় শুলা জেলায় সংঘটিত এই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন ৩২ জন। এছাড়া আহত হয়েছেন আরো ৬৮জন।

হযরত মুহাম্মদ (সা:) এর প্রপৌত্র এবং শিয়া ধর্মীয় ইমাম হযরত মুসা আল কাদিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগদাদের খাদিমিয়া জেলায় অবস্থিত তার মাজারে যাওয়ার সময় একটি ধর্মীয় শোভাযাত্রা লক্ষ করে পরপর দু্টি গাড়ি বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রথম বোমাটি একটি ট্যাক্সির ভেতর রাখা ছিলো বলে জানা গেছে। শুলা জেলায় তীর্থযাত্রীদের গমনপথের পাশেই অবস্থিত একটি ট্যাক্সি স্টান্ডে অন্যান্য ট্যাক্সির ভীড়ে পার্ক করা ছিলো বোমাবাহী ট্যাক্সিটি। ধর্মীয় আয়োজন উপলক্ষে এমনিতেই খাদিমিয়া এবং নিকটবর্তী অন্যান্য জেলায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্ত বোমা হামলাকারী ট্যক্সি ড্রাইভারের ছদ্মবেশে শোভাযাত্রাস্থলে ঢুকতে সক্ষম হয়।

প্রথম বিস্ফোরনে কমপক্ষে ১৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়। বিস্ফোরণস্থলে নিহতদের ছিন্ন-বিচ্ছিন্ন দেহাবশেষ এবং কাপড়চোপড়ের অংশবিশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

এর কয়েক ঘণ্টা পর পূণ্যার্থীদের ফেরার পথে প্রথম বিস্ফোরণের নিকতবর্তী স্থানে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। এ বিস্ফোরণে নিহত হয় কমপক্ষে ১৮ জন আহত হয় আরো ৩৬ জন।

এ সব হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করে নি। তবে এর আগে বুধবার চালানো হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে ইরাকের সুন্নি চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক। সংগঠনটি আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হয়। বুধবার ইরাকের বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত ওই হামলায় নিহত হয় প্রায় ৭০ জন ।

অনলাইনে পোস্ট করা এক বার্তায় হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট অব ইরাক জানিয়েছে শিয়া প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বর্তমান কোয়ালিশন সরকারের প্রতি এটি তাদের পক্ষ থেকে একটি বার্তা।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান