৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:১৬ পিএম BDST banglanew24
21 Jul 2012   05:25:05 PM   Saturday BdST
E-mail this

নোয়াখালীতে শিবির-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আটক ২৭


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নোয়াখালীতে শিবির-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আটক ২৭
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর মাইজদী শহরে শনিবার দুপুর মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করার সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে।

এঘটনায় পুলিশ ২৬ শিবিরকর্মীকে আটক করেছে।

এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি হাসান মাহমুদ রাসেল সংঘর্ষের ছবি তুলতে গেলে পুলিশ লাঠিপেটা করে তার ক্যামেরা, ম্যানিব্যাগ ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।পরে অন্য সাংবাদিকরা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।

আটক শিবির কর্মীরা হলেন- রেজাউল আলম (২৫), মো. শাহাদাত হোসেন (২৪), আমির হোসেন (১৯), আইয়ূব খান (১৮), আনোয়ার হোসেন (২৫), রাফায়েতুল আলম (৩০), আরিফ আজিজ রিফাত (১৬), আবদুল কাদের (২৫), ইসমাইল হোসেন সিরাজী (১৭), শাহাদাত হোসেন (২২), ইসমাইল হোসেন (২৪), মাকসুদুর রহমান (২২), দেলোয়ার হোসেন (২৪), তাজ উদ্দিন (২২), জুয়েল (২২), সাইফুল ইসলাম (২৩), আমির হোসেন (২৩), আবু জাহের ও আরিফ (২৩)। বাকিদের নাম জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টায় শিবিরের শহর শাখার সভাপতি ফখরুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক নেয়ামত উল্যাহ শাকেরের নেতৃত্বে জেলা গণপূর্ত ভবন থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল বের হয়।

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পৌরবাজারের সামনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় মিছিলে বাধা দিলে শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে দু’পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী বাংলানিউজকে জানান, শিবির বিনা অনুমতিতে ও শান্তি-শৃঙ্খলার বাইরে কাজ করায় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের ওপর শিবিরকর্মীরা হামলা চালায় ও পুলিশের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করে।

আটকদের বিরুদ্ধে একটি মামলার প্রস্ততি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান