৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১২:২৯ পিএম BDST banglanew24
28 May 2012   08:31:12 AM   Monday BdST
E-mail this

অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী-পুত্রকে গ্রেফতার করলো সিবিআই


নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লি: আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি থাকার অভিযোগে অন্ধ্রপ্রদেশের সাবেক প্রয়াত মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির পুত্র জগন্মোহনকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ৷  

প্রায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রোববার সন্ধ্যায় রাজশেখর-পুত্রকে গ্রেফতার করে সিবিআই ৷এর আগেও অবশ্য দু’বার জগনমোহনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ রোববার তৃতীয়বারের জন্য তাঁকে ডেকে পাঠানো হয় সিবিআইয়ের দফতরে ৷ জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সময সাড়ে ৭টা নাগাদ গ্রেফতার করা হয় তাকে ৷

ওয়াইএসআর কংগ্রেস দলের প্রধানকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়া মাত্রই অন্ধ্রপ্রদেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক করা হয়েছে প্রতিটি থানাকে ৷এর আগে জগন্মোহনের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় অন্ধ্রপ্রদেশে হাইকোর্ট।তার বিরুদ্ধে প্রতারণা, নথি জাল সহ একাধিক ধারায় মামলা হয়েছে বলে জানা গেছে৷

এদিকে, জগন্মোহনকে সিবিআই গ্রেফতার করার পরই অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক বির্তক শুরু হয়েছে ৷জগন্মোহনকে আগেই গ্রেফতার করা উচিত ছিল বলে দাবি করেছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ও তেলুগু দেশম পার্টি ৷

কংগ্রেস ষড়যন্ত্র করে জগন্মোহনকে জেলে পুড়েছে বলে অভিযোগ তুলেছে ওয়াইএসআর কংগ্রেস ৷যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি দাবি করেছেন, সিবিআই আইন অনুযায়ী কাজ করবে, এতে তাদের কিছুই বলার নেই ৷

আগামী ১২ জুন অন্ধ্রপ্রদেশে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ৷ ভয় পেয়েই কংগ্রেস তার আগেই জগন্মোহনকে গ্রেফতার করে বলেও অভিযোগ উঠেছে ৷  

এদিকে দলীয় সভাপতির গ্রেফতারির প্রতিবাদে সোমবার অন্ধ্রপ্রদেশে হরতালের ডাক দিয়েছে তার দল ৷ হায়দরাবাদ শহরে কার্যত কার্ফ্যু জারি করা হয়েছে ৷শহরজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷জগন্মোহনকে সিবিআই গ্রেফতার করার পর ধরনায় বসেন তার মা ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক বিজয়ালক্ষ্মী ৷

২০০৯-এ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির৷ এরপর দল তাঁকে মুখ্যমন্ত্রী না করায় কিছুদিন বাদে কংগ্রেস ছেড়ে নিজের দল ওয়াইএসআর কংগ্রেস গঠন করেন জগন্মোহন ৷

অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷কারণ, কংগ্রেস ছাড়ার পর জগন বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে বলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে ৷

তার ওপর, অন্ধ্রপ্রদেশের রেড্ডি ভোটব্যাঙ্কের বড় অংশই দীর্ঘদিন ধরে কংগ্রেসের প্রতি অনুগত বলে পরিচিত ৷এই পরিস্থিতিতে জগন্মোহনের গ্রেফতারের ঘটনায় রেড্ডি সম্প্রদায় কংগ্রেসের ওপর ক্ষুব্ধ হতে পারে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা ৷

রাজশেখরের মৃত্যুর পর থেকেই অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের অবস্থা টালমাটাল ৷এই পরিস্থিতিতে জগনের সঙ্গে সংঘাত জোরালো হয়ে ওঠার পর অন্ধ্রের রাজনীতি কোন পথে এগোয়, সেদিকেই এখন নজর সবার ৷

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান