ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ডেল্টা স্পিনিং মিল কোম্পানির শেয়ার বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ডেল্টা স্পিনিং মিল কোম্পানির শেয়ার ২১ থেকে ২৫ জুন পর্ন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত ডেল্টা স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদে এর শেয়ারহোল্ডারদের জন্য রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ বাজারে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ৪০০টি সাধারণ শেয়ার ছাড়বে।
জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য ২:১ হারে রাইট শেয়ার দিবে। অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার নিতে পারবেন এ কোম্পানির শেয়ার ধারণকারীরা।
১০ টাকা ফেসভ্যালুর এ কোম্পানির শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছে ৫ টাকা। এ পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর করা হবে।
আগামী ১৮ জুলাই বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের গৌরিপুরের ফ্যাক্টরি প্রাঙ্গণে কোম্পানির ইজিএম আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। এছাড়া প্রস্তাবটি এসইসি’র অনুমোদনের পর রাইট শেয়ার এনটাইটেলমেন্টের জন্য আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময় : ১৫০৬ ঘণ্টা, জুন, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর