৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৪২ পিএম BDST banglanew24
07 Oct 2012   07:14:06 PM   Sunday BdST
E-mail this

মাহফুজ আহমেদের পাঁচ পর্বের ধারাবাহিক


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাহফুজ আহমেদের পাঁচ পর্বের ধারাবাহিক

শহরে বড় হওয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ অয়ন দাদীকে দেখতে গ্রামে যায় । ঘটনাক্রমে একদিন বাড়ীর সামনে দিয়ে রিকশা করে বোরকা পরা তরুণীকে যেতে দেখে। রিকশাটি দূর্ঘটনায় পতিত হলে আহত তরুণীকে হাত ধরে তুললে ঘটে যায় আরেক বিপত্তি।

মেয়েটি গ্রামের প্রভাবশালী পীরের মেয়ে। যার চেহারা কখনও কোন পুরুষ দেখেনি । তার হাত ধরার ঘটনায় সারা গ্রামে হইচই পড়ে যায়। কারণ এক মওলানার সাথে মেয়েটির বিয়ে ঠিক হয়ে আছে। অন্য পুর‍ুষের স্পর্শ তার কাছে যেন ধর্ষিতা হয়ে যাওয়ার মতো।
এটা জানার পর অয়নের জেদ চাপে। এমন কুপমন্ডুকতার অবসান ঘটানোর জন্য কিছু কাজ করার সিদ্ধান্ত নেয় সে। দাদীর সহযোগিতায় মেয়েটির পাশে দাঁড়াতে চায়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

এ রকম একটি গল্প নিয়ে এবারের ঈদে এটিএন বাংলায় প্রচার হবে পাঁচ পর্বের ধারাবাহিক নাটক ‘বুনো চালতার গাঁয়’। ধারাবাহিকটি ঈদের দিন থেকে শুর‍ু করে প্রচার হবে পঞ্চম দিন পর্যন্ত রাত ১১টা ৪৫ মিনিটে ।

প্রসূন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা পরিচালক মাহফুজ আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিন, মোনালিসা, ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, মীরানা জামান, রানী সরকার, সাঈদ বাবু, মাজনুন মিজান, বাবর, আলিউল হক র‍ুমি এবং মাহফুজ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০৭,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান