গাজীপুর: টঙ্গীর গাজীপুরায় বাস চাপায় এক অজ্ঞাতপরিচয় নারীর (৩৫) মৃত্যু হয়েছে। ঘটনায় পুলিশ বাসসহ চালককে আটক করেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এই দুর্ঘটনা হয়।
আটক বাসচালকের নাম আঃ রশিদ শেখ (২৮)। পিতার নাম কিছমত আলী। বাড়ি টঙ্গী থানার হোসেন মার্কেট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাস চাপায় ঘটনাস্থলে ওই নারী নিহত হয়।
পরে স্থানীয় জনতা ও পুলিশ বাস ও বাসের চালককে আটক করে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৩
আরএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/আরআর