১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:০৮ পিএম BDST banglanew24
04 Aug 2012   05:03:32 PM   Saturday BdST
E-mail this

সরকারের নিয়ন্ত্রণ গ্রামীণ ব্যাংক ধ্বংস করবে: মওদুদ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সরকারের নিয়ন্ত্রণ গ্রামীণ ব্যাংক ধ্বংস করবে: মওদুদ

ঢাকা: সরকার নিয়ন্ত্রণে নিতে গেলে গ্রামীণ ব্যাংক ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘আওয়ামী দুঃশাসন ও বিপন্ন মানবাধিকার: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

সরকার গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে মওদুদ বলেন, “সরকার নিজেদের নিয়ন্ত্রণে আনতে গেলে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে।”    

সরকারের কাছে অনুরোধ জানিয়ে সাবেক এই আইনমন্ত্রী বলেন,  “ড. ইউনূসের প্রতি আপনাদের আক্রোশ থাকতে পারে, সে জন্য গ্রামীণ ব্যাংকের মত প্রতিষ্ঠান ধ্বংস করবেন না। কেননা এর মালিক শুধু ইউনূস নন, বাংলাদেশের হাজার হাজার দুঃস্থ, অসহায় নারীও।”

এ সময় দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন চেষ্টার কড়া সমালোচনা করে এ ব্যাপারে সরকারকে সতর্ক করেন মওদুদ।

তিনি বলেন, “আগের সংষদ বহাল রেখে নির্বাচন করার ইতিহাস পৃথিবীর কোথাও নেই। এটা অসাংবিধানিক ও বেআইনি। বিএনপি এ পদ্ধতিতে নির্বাচনে যাবে না।”

“দেশে এ পদ্ধতিতে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না” বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মওদুদ।
 
এছাড়া আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ঘুণে ধরা রাজনীতির ধারা পরিবর্তন করে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করবে বলেও ঘোষণা করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন কবির বেপারির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, যুবদল সভাপতি ও সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল, নিবার্হী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ,  হেলেন জেরিন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১২
এসকেএস/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান