৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:১৩ এএম BDST banglanew24
02 Aug 2012   07:35:22 PM   Thursday BdST
E-mail this

চরফ্যাশনে বিএনপির ইফতার পার্টিতে হামলায় আহত ১৩


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় বিএনপির ইফতার পার্টিতে হামলা চালিয়েছে শ্রমিকলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা বিএনপির ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিন্নাগড় ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতারপার্টিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আলামিন, সালাউদ্দিন, বেল্লাল, রুবেল, কবির, লিটন, নুরন্নবী, সাহাবুদ্দিন, মাওলানা সাইফুল, ইসমাইল ও আলাউদ্দিন। এদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন বাংলানিউজের কাছে অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার জিন্নাগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় শ্রমিকলীগের একদলকর্মী ইফতার পার্টিতে হামলা চালায়। এতে তাদের ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট, ০২ ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান