৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:২৮ পিএম BDST banglanew24
02 Aug 2012   03:43:35 PM   Thursday BdST
E-mail this

সমরিতা হাসপাতালের ৯ শতাংশ দরপতন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৯৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন সমরিতা হাসপাতালের শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ০৯ শতাংশ দাম হারিয়ে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করে।
 
এছাড়া ইমাম বাটন কোম্পানির শেয়ার ৭ দশমিক ৯৬ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা গেছে, এদিন সমরিতা হাসপাতালের শেয়ারের দাম সর্বোচ্চ ৭০ টাকায় এবং সর্বনিম্ন ৭০ টাকায় লেনদেন হয়।
 
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ৭৭ টাকায় লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৭০ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার ৭ টাকা দাম হারিয়েছে।
 
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, ১৯৯৭ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মূলধন ৬৭ কোটি ৭৯ লাখ  ৩৯ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮ কোটি ৮০ লাখ টাকা।

বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ৮৮ লাখ ৪ হাজার ৪০০টি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০ দশমিক ২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১ দশমিক ৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশ শেয়ারের রয়েছে।

গত কার্যদিবসের দামের তুলনায় বৃহস্পতিবার ডিএসইতে দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- সমরিতা হাসপাতার ৯ দশমিক ০৯ শতাংশ, ইমাম বাটন ৭ দশমিক ৯৬ শতাংশ, মুন্নু স্টাফলারস ৬ দশমিক ২৩ শতাংশ, রহিম টেক্সটাইল ৬ দশমিক ২১ শতাংশ, ইবিএল ৫ দশমিক ৯৪ শতাংশ, গ্রামীণ ফোন ৫ দশমিক ৭১ শতাংশ, বেক্সিমকো লি. ৪ দশমিক ৭৬ শতাংশ, সিএমসি কামার ৩ দশমিক ৩৮ শতাংশ, আইএফআইসি ৩ দশমিক ৩৮ শতাংশ এবং ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড ৩ দশমিক ১৭ শতাংশ।
 
এছাড়া বৃহস্পতিবার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- ইমাম বাটন, ইস্টার্ন লুব্রিকেন্ট, ওসমানিয়া গ্লাস, ইবিএল, পিপলস ইন্সুরেন্স, বিডি ওয়েল্ডিং, ডেল্টা স্পিনিং, রংপুর ফাউন্ড্রি, ঢাকা ব্যাংক এবং অগ্রণী ইন্সুরেন্স।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান