৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৫২ এএম BDST banglanew24
04 Aug 2012   01:40:36 AM   Saturday BdST
E-mail this

মিরপুরে ঝুটের গোডাউনে আগুন: ৫টি ঘর ও ৩টি অটোরিক্সা পুড়ে ছাই


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিরপুরে ঝুটের গোডাউনে আগুন: ৫টি ঘর ও ৩টি অটোরিক্সা পুড়ে ছাই
ছবি: নাজমুল হাসান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুর-১৩ নম্বরে জল্লাদ খানার পাশে ঝুটের গোডাউনে লাগা আগুন রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা। আগুনে গোডাউনের ৫টি ঘর ও পাশে থাকা ৩টি সিএনজি অটোরিক্সা পুড়ে গেছে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের উৎস, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত বাংলানিউজের ফটোসাংবাদিক নাজমুল হাসানকে কর্তব্যরত অগ্নিনির্বাপক কর্মীরা এ তথ্য জানান।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে এ আগুন লাগে বলে জানায় কুর্মিটোলা ফায়ার স্টেশন।

এর আগে মিরপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ফারুক আলম বাংলানিউজকে জানান, মিরপুর-১৩ নম্বর বিদ্যুৎ অফিসের পাশে ঝুটের গোডাউনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে।

রাত আড়াইটার দিকে তিনি জানিয়েছিলেন, ফায়ার সার্ভিসের যে পাঁচটি গাড়ি আগুন নেভাতে গিয়েছিল তাদের পানির রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় নতুন করে তারা পানি ভরে নিয়ে গেছে।

ফারুক আলম আরো জানান, আগুনের কারণে পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের কিছু লোক আটকা পড়েছিল। পরে তাদের উদ্ধার করা হয়েছে।  
 
বাংলাদেশ সময় : ০৩২০ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১২
এসআর/এমএস/এনএস/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান