৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৩০ পিএম BDST banglanew24
04 Jun 2012   02:31:57 PM   Monday BdST
E-mail this

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ৫ শ্রমিক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ৫ শ্রমিক

নরসিংদী: নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে ১নং ইউনিটের ব্রেকার আউট করার সময় ফ্ল্যাসিং হয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ফোরম্যান আব্দুল আহাদ, রাজামিয়া, আল আমিন, বাবু মিয়া ও আমিনকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিদুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, দীঘদিন যাবৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নং ইউনিটটিতে সংস্কারের কাজ চলছিল। এর ধারাবাহিকতায় সকাল ১১টার দিকে ১ ও ২ নং ইউনিটের মাঝামাঝি স্থান থেকে ০.৪ কেভি ব্রেকার আউট করার সময় ফ্ল্যাসিং হয়। এতে আশেপাশে আগুন লেগে যায়।

পরে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট ও পলাশ দমকল বাহিনীর ২টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ইউনিটটিতে কর্মরত ৫ শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের প্রথমে বিদুৎ কেন্দ্রের নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হয়ে ঢাকায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ০৪ ২০১২
সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান