ঢাকা: তৃতীয় বেগম ফজিলাতুননেসা মুজিব মার্শাল আর্ট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে চার স্বর্ণপদক জিতেছে স্বাগতিক বাংলাদেশ।
তায়কোয়েন জেৎসুর অনূর্ধ্ব-৪০ কেজিতে বাংলাদেশের আখি আক্তার স্বর্ণ ও ভারতের সংগীতা পাওয়ার রৌপ্যপদক জেতেন। অনূর্ধ্ব-৬০ কেজিতে বাংলাদেশের শারমিন সুলতানা স্বর্ণ ও ভারতের হারষিতা কৌশিক রৌপ্যপদক জিতেছেন।
কাতাতে বাংলাদেশের শারমিন সুলতানা ও আাখি আক্তার স্বর্ণপদক এবং ভারতের সালমা রাশিদ ও সখিনা রৌপ্যপদক জেতেন। তবে অ্যাসকোয়ে চ্যাম্পিয়নশিপে আধিপত্য ছিল ভারতের। সোমবার সাতটি ওজন শ্রেণীর সবক’টিতেই স্বর্ণ জিতেছে ভারতের প্রতিযোগীরা। এসব ইভেন্টে রৌপ্য জিতেছে স্বাগতিকরা।
প্রতিযোগিতায় সিরিয়া, মিশর, জর্ডান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের দুই শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩
এএইচবি/এফএইচএম