৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ২:২৪ পিএম BDST banglanew24
18 Aug 2012   02:32:23 PM   Saturday BdST
E-mail this

টাঙ্গাইলের মধুপুরে ভাইয়ের হাতে ভাই খুন


জেলা ও মধুপুর প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল:  টাঙ্গাইলের মধুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ ভাই মিলে আব্দুল মান্নান (৪৫) নামে এক ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।

শনিবার সকাল ৮টায় উপজেলার বেকারকোণা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের মৃত আফজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বাংলানিউজকে জানান, শনিবার সকালে মান্নান বাড়ির পাশের পৈত্রিক জমিতে আমন ধান রোপণ করতে যান। এ সময় তার ভাই আব্দুস সাত্তার, আব্দুস ছামাদ ও মো. সাইফুল মিয়া তাকে ধান রোপণ করতে বাধা দেন।

এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় ৩ ভাই মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মান্নানকে গুরুতর জখম করে। পরে লোকজন তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে হাফিজুর বাদী হয়ে ১২/১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান