৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:১৬ এএম BDST banglanew24
16 Jun 2012   05:21:08 PM   Saturday BdST
E-mail this

শিশু অবৈধ অভিবাসীদের জন্য ওবামার নতুন নীতি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিশু অবৈধ অভিবাসীদের জন্য ওবামার নতুন নীতি

ঢাকা: যুক্তরাষ্ট্রের শিশু অবৈধ অভিবাসীদের বিতাড়িত না করার সিদ্ধান্ত নিয়েছেন ওবামা প্রশাসন। যাদের বাবা-মা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করে এখনো বসবাস করছে তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

১৬ বছরের কম বয়সে বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাদের অনুপ্রবেশ ঘটেছিল এবং বর্তমানে যাদের বয়স ৩০ বছরের নিচে এমন ব্যক্তিসহ স্কুল পড়ুয়া, হাইস্কুল স্নাতক ডিগ্রিধারী এবং কোন ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন ব্যক্তিদের এ নিয়মের আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেওয়া হবে।

গত শুক্রবার প্রেসিডেন্ট ওবামা এ নতুন নীতির ব্যাপারে বলেন, ‘এটা কোন সাধারণ ক্ষমা, দায়মুক্তি বা নাগরিকত্ব লাভের সুযোগ করে দেওয়া নয়। আর এটা স্থায়ী কোনো ব্যবস্থাও নয়। বরং যেটা সঠিক সেটাই করছে মার্কিন প্রশাসন।’

তবে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রিপাবলিকান দল ওবামার এ নতুন নীতির তীব্র বিরোধিতা করবে বলে মনে করা হচ্ছে। ওবামা এ ধরনের পদক্ষেপ তরুণ প্রজন্ম এবং হিসপ্যানিক ভোটব্যাংক সুসংহত করার উদ্দেশ্যেই নিয়েছেন বলে বিশ্লেষকদের মত।

মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জ্যানেট নেপোলিটানো নতুন অভিবাসন নীতি ঘোষণার সময় বলেন, ‘এ আইন অত্যন্ত দৃঢ়তার সাথেই প্রয়োগ করা উচিত। তবে কোন আইনই অন্ধভাবে প্রয়োগ করা ঠিক নয়। বরং বিদ্যমান পরিস্থিতিও বিবেচনা করতে হবে।’

উল্লেখ্য, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান হবে। এ নতুন অভিবাসন নীতির ফলে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোটের সময় ওবামা কিছুটা সুবিধা পাবেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান