নীলফামারী: কিশোরগঞ্জে উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা ইউনিয়ন একাদশ। তারা ৩-১ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ একাদশকে।
খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুল মজিদ। এসময় পুলিশ সুপার আলমগীর রহমান, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুল, ইউএনও গোলাম আজম, জলঢাকা উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী, মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান দুলাল হোসেন ও কিশোরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আসাদুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১২
এনএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর