১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:৩০ পিএম BDST banglanew24
26 Jun 2012   08:49:46 PM   Tuesday BdST
E-mail this

জয়ে শুরু মোহামেডানের


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জয়ে শুরু মোহামেডানের
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার সাদা-কালোরা ৫-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ এসসিকে।
 
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম গোলের জন্য মোহামেডানকে অপেক্ষায় থাকতে হয় ২৭ মিনিট পর্যন্ত। রাসেল ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায় সাদা-কালো শিবির। ২৯ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন এই ফরোয়ার্ড। ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশ এসসির পক্ষে একটি গোল পরিশোধ করেন বরকত সিং।

৪৩ মিনিটে মোহামেডানকে আবারও এগিয়ে নেন পেনাল্টি কর্নার স্পেসালিস্ট মামুনুর রহমান চয়ন। ৫৬ ও ৬৪ মিনিটে ইসতিয়াক লক্ষ্যভেদ করলে ৫-১ গোলের সহজ জয় পায় মোহামেডান।

এদিকে অপরম্যাচে মোস্তাফিজুর রহমান দিনারের হ্যাট্রিকে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৪-০ গোলে হারায় ওয়ারী ক্লাবকে। ৩২ মিনিটে আশিকের গোলে এগিয়ে যায় ওয়ারী ক্লাব। ৪৯ ও ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পরপর দুই গোল করেন দিনার। ৬২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দলের পক্ষে চতুর্থ ও নিজের হ্যাট্রিক পূরণ করেন তিনি।

বুধবার একই ভেন্যুতে সোনালী ব্যাংক-পুলিশ এবং অ্যাজাক্স এসসি-আজাদ এসসি মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান