 |
ঢাকা: বাংলাদেশের অন্যতম দ্রুতবর্ধনশীল মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহক সংখ্যা সম্প্রতি দুই কোটি অতিক্রম করেছে।
বাংলাদেশে কার্যক্রম শুরুর অতি অল্পদিনের মধ্যেই সমগ্র দেশজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক ও মান সম্পন্ন গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে রবি আজ পরিণত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে। রবির সাম্প্রতিক বহুমুখী গ্রাহকবান্ধব কার্যক্রম ২ কোটি গ্রাহক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেশের মোট জনসংখ্যার ৯৮.৭ ভাগ এবং ভৌগলিক এলাকার ৮৯ শতাংশ বর্তমানে রবির শক্তিশালী নেটওয়ার্কের অধীনে। বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেডের ৭০ শতাংশ শেয়ারের মালিক মালয়শিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ।
বছর তিনেক আগে বাংলাদেশে রবি নামে আত্মপ্রকাশের অল্প সময়ের মধ্যেই এত বিপুল পরিমান গ্রাহক অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন রবি’র প্রধান নির্বাহি কর্মকর্তা মাইকেল ক্যুনার। রবি’র এ অর্জনের পেছেনে দীর্ঘদিনের পরিশ্রমের কথা উল্লেখ করে মাইকেল ক্যুনার বলেন, ‘এটি আমাদের জন্য একটি স্মরণীয় মূহুর্ত। রবি পরিবারের সবার আন্তরিক প্রচেষ্টার কারণে এ দেশের গ্রাহকরা সবচেয়ে পছন্দনীয় মোবাইল ফোন অপারেটর হিসেবে আমাদের মনে করছে। এটাই আমাদের কাছে অত্যন্ত আনন্দের। গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
কার্যক্রম শুরুর প্রথম থেকে রবি বাংলাদেশে এ পর্যন্ত ১০ হাজার কোটি টাকারও বেশি পরিমান অর্থ বিনিয়োগ করেছে। পাশাপাশি বাংলাদেশে আরও ব্যবসা সম্প্রসারণে রবি বদ্ধপরিকর ।
রবি বর্তমানে ৯০০ এবং ১৮০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করে জিএসএম সেবা প্রদান করছে। বিগত বছরগুলোতে রবি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্রায় ৩ লাখ লোকের কর্মসংস্থান করেছে। পাশাপাশি ৮ হাজার ৩৯২ টি বিটিএস এবং ৭০০ কিলোমিটারেরও বেশি অপটিক্যাল ফাইবার স্থাপন করেছে তারা। বর্তমানে প্রতিষ্ঠানের ৪০ লাখেরও বেশি ইন্টারনেট গ্রাহক রয়েছে যারা এজের মাধ্যমে হাই স্পিড ডাটা কানেকশন সেবা উপভোগ করছেন।
ব্যাংকিং সেবা হাতের মুঠোয় এনে দেবার জন্য রবি দিচ্ছে এম ব্যাংকিং, বিবিসি জানালার সাথে এম এডুকেশন, চাকুরী প্রার্থীদের জন্য জব এলার্ট সার্ভিস, ডিজিটাল বাংলাদেশ অর্জনের লক্ষ্যে এম গর্ভনেন্স, এম কমার্স, ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যে ইন্টারনেট এবং ইনফরমেশন সার্ভিস, সাশ্রয়ী মূল্যে বিশ্বের ৫৮ টি দেশে গ্রাহকদের জন্য রোমিং সুবিধা এবং কমিউিনিটি সেবার জন্য ‘এবার হবেই’ সহ বিভিন্ন সেবার মাধ্যমে দেশের জনসাধারনের লাইফ স্টাইল পরিবর্তনে কার্যকরী ভূমিকা রাখছে।
এছাড়াও সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অধীনে নিরাপদ পানি ও স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে রবি । নিরাপদ পানির সংস্থানের জন্য ইতিমধ্যেই ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করেছে রবি। পাশাপাশি প্রতিবন্ধিতা করবো জয়-এ স্লোগান সামনে রেখে নিরাময়যোগ্য প্রতিবন্ধিতা ‘মুগুর পা’ সম্পর্কে জনসচেতনতা তৈরী ও চিকিৎসা সেবা দিচ্ছে তারা। এছাড়াও গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষা দিতে রবি গড়ে তুলেছে কম্পিউটার কর্নার এবং ইন্টারনেট সেবা উপভোগের জন্য পাবলিক লাইব্রেরীগুলোতে স্থাপন করেছে ইন্টারনেট কর্নার।
এ রকম নিত্য নতুন কর্মসূচির মাধ্যমে সামনের দিনগুলোতে গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে বদ্ধপরিকর রবি।
বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘন্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
আইএইচ / সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর