ঢাকা : আওয়ামী লীগের সংসদীয় দলের সভা সোমবার। ওই দিন বিকেল চারটায় সংসদ ভবনের নবম লেবেলে সরকারি দলের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
চিফ হুইপ আব্দুস শহীদ সকল সংসদ সদস্যকে ওই সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময় : ১১১৯ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এসএইচ/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর