১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:২০ পিএম BDST banglanew24
19 Sep 2012   09:47:29 PM   Wednesday BdST
E-mail this

আইফোন ৫: যেখানে বাস্তব হয়ে ধরা দেবে ৪ জি প্রযুক্তি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আইফোন ৫: যেখানে বাস্তব হয়ে ধরা দেবে ৪ জি প্রযুক্তি

ঢাকা: নতুন আইফোন ৫ বাজারে এসে ভেঙ্গে দিয়েছে অতীতের অনেক রেকর্ডই। আইফোনের আগের মডেলগুলোর থেকে আরও পাতলা, আরও হালকা, এবং আরও দ্রুতগতির হ্যান্ডসেটটির মূল বৈশিষ্ট্য হলো এর অপেক্ষাকৃত বড় স্ক্রিন।

বাজারে ছাড়ার ২৪ ঘণ্টাতেই ২০ লাখ বিক্রয় অর্ডার যা একটি নতুন রেকর্ড বটে। নতুন আইফোন ৫ এর ওজনও একটি বড় বিস্ময়। আগের আইফোনের মডেলের থেকে এর ওজন ২০ শতাংশ কম। সাকুল্যে ১১২ গ্রাম ওজনের হ্যান্ডসেটটি খুব সহজেই আপনার প্যান্টের পকেটের সঙ্গে খাপ খেয়ে যাবে।

এর ডিজাইনটি আসলেই অনেক সুন্দর। বিশেষ করে চারপাশের কালো লাইনিং আপনাকে মুগ্ধ করবেই। কাচ এবং অ্যালুমিনিয়ামে নির্মিত এর আকর্ষণীয় কাঠামো ব্যবহারের সময় আপনাকে দেবে আনন্দময় অনুভূতি।

নতুন নকশায় নির্র্মিত হওয়ায় হাত থেকে পড়ে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ কমে যাবে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। তবে কেউই হয়তো তা পরীক্ষার ঝুঁকি নেবেন না।

আমরা জানি ফোর জি প্রযুক্তি কড়া নাড়ছে খুব কাছের দরজায়। এটি সত্যিই চলে আসলে কিন্তু তথ্য প্রযুক্তি জগতে আসলেই ব্যাপক পার্থক্য বয়ে আনবে। এবং নিশ্চিতভাবেই এ প্রযুক্তি ব্যবহারের জন্য আপনার প্রয়োজন হবে এমন একটি হ্যান্ড সেট যা ফোর জির সঙ্গে খাপ খাইয়ে নেবে খুব সহজেই।

তবে এমনিতেও এর স্পিড খুব দ্রুত। অ্যাপলের দাবি আগের মডেলের থেকে এটি তিনগুন দ্রুত। অবশ্য ব্যবহারের সময়ই আপনি তা উপলব্ধি করতে পারবেন সহজেই।

এর ক্ষুদ্র কিন্তু গতিশীল ক্যামেরা ব্যবহার করে খুব সহজেই তুলতে পারবেন আপনার মনের মত কোনো ছবি।

তবে এগুলো ছাড়াও উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো এর ব্যাটারির দীর্ঘ মেয়াদ। অ্যাপলের বক্তব্য অনুযায়ী নতুন আইফোনে মোবাইল ডাটা কানেকশনে ৮ ঘণ্টার ব্রাউজিং , টানা ৮ ঘণ্টা কথা বলা কিংবা দশ ঘণ্টা ভিডিও উপভোগ করা যাবে একবার চার্জ দিলেই।

পরিশেষে বলা যেতে পারে অ্যাপল তার গ্রাহকদের জন্য অনেক সুবিধার সমাহার ঘটালেও মূল আকর্ষণ হবে ভবিষ্যতের প্রযুক্তি ৪ জি নেটওয়ার্কে এর উপযোগিতা। যা আপনার ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে খুব শীগগিরই।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা,সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান