১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:২২ পিএম BDST banglanew24
06 Jul 2012   09:07:35 PM   Friday BdST
E-mail this

রংপুরে বসুন্ধরা সিমেন্ট শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


জেলাপ্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রংপুরে বসুন্ধরা সিমেন্ট শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুর: রংপুরে উৎসবমুখর পরিবেশে ‘বসুন্ধরা সিমেন্ট শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১২’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে রংপুর বিভাগের, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলার খুঁদে আঁকিয়েরা অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারীদের শিশু থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘খ’ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগে  ভাগ করে দেওয়া হয়।

‘ক’ বিভাগের অংকনের বিষয়বস্তু ছিল ‘স্বপ্নের শহর ও স্বাধীনতা’, ‘খ’ বিভাগের স্বপ্নের বাংলাদেশ ও স্বাধীনতার আনন্দ এবং ‘গ’ বিভাগে স্বপ্নের নির্মাণ ও স্বাধীনতার বন্ধন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল জলিল মিঞা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য প্রফেসর ড. মোজাম্মেল হক ও  বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শাহাজাহান আলী মন্ডল।

অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও বসুন্ধরা গ্রুপের  ব্রান্ড মানেজার শামীম আল মামুন, রংপুর বিভাগের রিজওনাল সেলস ম্যানেজার ও আর সিদ্দিকিসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংসুক হোসেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান